মেহেরপুর নিউজ,১৬ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট গোভীপুর ভৈরব ক্লাব জয়লাভ করেছে।
সোমবার অনুষ্ঠিত খেলায় ভৈরব ক্লাব ৬ উইকেটে মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে শাপলা স্বেচ্ছাসেবী ৩২ ওভার ২ বলে ১৭৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সাইদুর ৭৩ রান করে। গোভীপুরের শুভ ৪টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে গোভীপুর ৩২ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের সেলিম অপরাজিত ৬২ রান করে। সেলিম ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।