মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় একতা সংঘ ক্রীড়া চক্র ৭ উইকেটে জয়লাভ করেছে। বিজয়ী দলের অলরাউন্ডার আরিফকে ২ উইকেট দখল এবং ১৯ রানে অপরাজিত থাকায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। আজ শুক্রবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম রাউন্ডের খেলার প্রথমার্ধে মোমিনপুর রডায়মন্ড ক্লাব ব্যাট করতে নেমে ১৮ ওভার খেলে ৭২ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয়ার্ধে,৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে অনকেটা হেসে খেলেই ৭ উইকেট হাতে রেখে মাত্র ১২ ওভার ৩ বলে জয়ের বন্দরে পৌছে যায়। তারা সংগ্রহ করে ৭৪ রান। খেলার শুরুতে মেহেরপুর জেলা বাসির প্রিয় শিক্ষক জান মহাম্মদ মাষ্টারের মৃত্যুতে গভীর শোক ও মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।