মেহেরপুর নিউজ,০৫ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভঅগ ক্রিকেচে ছহিউদ্দিন ফাউন্ডেশন জয়লাভ করেছে।
রোববার অনুষ্ঠিত খেলায় ছহিউদ্দিন ফাউন্ডেশন ১৪৪ রানের বিশাল ব্যবধানে আমঝুপি উদয়ন ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ছহিউদ্দিন ফাউন্ডেশন ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজবা ৫৪, ইয়ারুল ৫২ ও প্রকাশ ৩১ রান করে। উদয়নের সহদেব ৩ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে উদয়ন ক্রীড়া চক্র ১৯ ওভার ২ বলে মাত্র ৮৫ রান করে সবাই আউট হয়ে যায়। প্রকাশ ৩ উইকেট লাভ করে।