মেহেরপুর নিউজ, ১১ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে কুতুবপুর নিউ মডেল ক্লাব জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় কুতুবপুর ৯ উইকেটে বন্দর ক্রিয়েটিভ ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বন্দর ১৮ ওভারে ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রফিকুল ১৩ রান করে। কুতুবপুরের রিপন ৩টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে কুতুবপুর ১২ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ওয়ালিউল ৫৩ রান করে।