মেহেরপুর নিউজ,১৮ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে ইয়োলো ক্রীড়া চক্র জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় ইয়োলো ক্রীড়া চক্র ৬৬ রানের ব্যবধানে বামনপাড়া বটতলা একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইয়োলো ক্রীড়া চক্র ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সবুজ ৩০ রান করে। বামনপাড়া বটতলা একাদশের ফারুক ৩ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে বামনপাড়া বটতলা একাদশ ২৩ ওভার ৫ বলে ১২৯ রান করে সবাই আউট হয়ে যায়। সাদ্দাম দলের পক্ষে ৩৪ ও বিল্পব ৩০ রান করে। ইয়োলো ক্রীড়া চক্রের মনিরুল ৩টি উইকেট লাভ করে।