খেলাধুলা

মেহেরপুরে ১ম বিভাগ ক্রিকেটে আমঝুপি ক্রীড়া একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

April 19, 2015

মেহেরপুর নিউজ,১৯ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে আমঝুপি ক্রীড়া একাদশ জয়লাভ করেছে।

রোববার অনুষ্ঠিত খেলায় আমঝুপি ক্রীড়া একাদশ ৭ উইকেটে মেহেরপুর নেপোলি ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নেপোলি ক্লাব ২২ ওভার ৫ বলে মাত্র ৬৬ রান করে সবাই আউট হয়ে যায়। ইমন দলের পক্ষে ২৯ রান করে। আমঝুাপি রনি ও নাইম ৩টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে আমঝুপি ৯ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। মামুন দলের পক্ষে ২৯ রান করে। নেপোলির ইমন ৩ উকেট লাভ করে।