খেলাধুলা

মেহেরপুরে ১ম বিভাগ ক্রিকেটে শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

April 20, 2015

মেহেরপুর নিউজ,২০ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে মুজিবনগরের শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব জয়লাভ করেছে।

সোমবার অনুষ্ঠিত খেলায় শাপলা ৪ উইকেটে মেহেরপুর একতা সংঘ ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে একতা সংঘ ২০ ওভার ৩ বলের ১০৩ রান করে সবাই আউট হয়ে যায়। রকি দলের পক্ষে ৩৭ রান করে। শাপলা স্বেচ্ছাসেবীর লিখন ৩টি, মিজান ২ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে শাপলা স্বেচ্ছাসেবী ২৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়েল লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে লিমন ৩৭ ও মিজান ২৯ রান করে। একতার রকি ৩ টি উইকেট লাভ করে।