মেহেরপুর নিউজ,২৪ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগে আমঝুপি পাবলিক ক্লাব জয়লাভ করেছে। শুক্রবার অনুষ্ঠিত খেলায় আমঝুপিপাবলিক ক্লাব ৬১ রানে সূর্যতরুণ ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে পাবলিক ক্লাব ২৪ ওভার ১ বলে ১৪৯ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে লিটন ৩৩ রান করে। সূর্যতরুণের ডায়ান ৪টি , অজিত ৩টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে সূর্যতরুণ ১৮ ওভার ৪ বলে ৮৮ রান করে সবাই আউট হয়ে যায়। আকাশ দলের পক্ষে ৩২ রান করে।পাবলিক ক্লাবের লিয়ন ৪টি ও লিটন ৩টি উইকেট লাভ করে।