খেলাধুলা

মেহেরপুরে ১ম বিভাগ ক্রিকেটে ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ক্রীড়া চক্র জয়ী

By মেহেরপুর নিউজ

April 30, 2015

মেহেরপুর নিউজ,৩০ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগে ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ক্রীড়া চক্র শেষ দল হিসেবে ২য় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত লীগ পর্যায়ে গ্রুপ পর্বের শেষ খেলায় ছহিউদ্দিন ফাউন্ডেশন ১৩৩ রানের বিশাল ব্যবধানে কুতুবপুর নিউ মডেল ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ছহিউদ্দিন ফাউন্ডেশন ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইয়ারুল ৭৮ ও মিনারুল ৪৫ রান করে। কুতুবপুরের আইনাল ৩টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে কুতুবপুর ২৬ ওভার ২ বলে ১৩৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রাজু ৫৭ ও ওলিউর ৫১ রান করে। ছহিউদ্দিন ফাউন্ডেশনের রাজবা ৩টি এবং রাজন ও অনু ২টি করে উইকেট লাভ করে। ইয়ারুল ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।