খেলাধুলা

মেহেরপুরে ১ম বিভাগ ক্রিকেট লীগে ওয়াক ওভার পেয়েছে খোকসা যুব সংঘ ক্লাব

By মেহেরপুর নিউজ

February 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় গাংনী ফিউচার ক্রিকেট একাডেমী অংশ গ্রহন না করায় প্রতিপক্ষ দল খোকসা যুব সংঘ ক্লাব ওয়াক ওভার পেয়েছে। আজ সোমবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডে গাংনী ফিউচার ক্রিকেট একাডেমী এর সাথে খোকসা যুব সংঘ ক্লাবের খেলা হওয়ার কথা ছিলো। খেলায় গাংনী ফিউচার ক্রিকেট একাডেমী অংশগ্রহন না করায় ক্রিকেট উপ কমিটি ওয়াক ওভারেরসিদ্ভান্ত গ্রহন করে।