মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৬ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ভলি লীগে পিরোজপুর জনতা ক্লাব ও মেহেরপুর ব্রাদার্স ইউনিয়ন নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
শনিবার বিকালে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দীতা পূর্ন দিনের প্রথম খেলায় পিরোজপুর জনতাক্লাব ২৭-২৪,২৫-২৩ সেটে মেহেরপুর গোলাম রহমান স্মৃতিসংঘকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় মেহেরপুর ব্রাদার্স ইউনিয়ন ২৫-২২,২৫-১৫ পয়েন্টে মেহেরপুর সফেতন নেছা স্মৃতি সংঘকে পরাজিত করে।