খেলাধুলা

মেহেরপুরে ১ম বিভাগ ভলি লীগে তাপস স্মৃতি সংঘ ও দিগন্ত ক্রীড়া চক্র জয়ী

By মেহেরপুর নিউজ

October 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ অক্টোবর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ভলি লীগে তাপন স্মৃতি সংঘ ও দিগন্ত ক্রীড়া চক্র নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

রোববার বিকালে অনুষ্ঠিত খেলায় তাপস স্মৃতি সংঘ ৩৮-২ পয়েণ্টে ছহি উদ্দিন স্মৃতি সংঘকে এবং দিগন্ত ক্রীড়া চক্র ২৮-১৪ পয়েন্টে অ্যপোলো ক্রীড়া চক্রকে পরাজিত করে।