মেহেরপুর নিউজ,২৪ অক্টোবর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১ম বিভাগ হ্যান্ডবল ও কাবাডি লীগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন লীগের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী সেখানে উপস্থিত ছিলেন। হ্যান্ডবলের উদ্বোধনী খেলায় বামনপাড়া বটতলা একাদশ ১০-৪ পয়েন্টে কোলা ইলেভেন ষ্টারকে পরাজিত করে। বিজয়ী দলের সাদ্দাম ৭ , মেঘলা ৩ এবং বিজীত দলের সবুজ ৩ ও মাসুম ১ পয়েন্ট লাভ করেন। এদিকে একই মাঠে পরে উদ্বোধনী কাবাডি খেলায় দুরন্ত হোটেল বাজার ৩৫-৫ পয়েন্টে প্রত্যয় যুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।