মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রাম থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ১’শ বোতল ফেন্সিডিল ও একটি পালসার মোটরসাইকেল সহ শামিম (৩০) ও ইকবাল (২৬) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বুড়িপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা। জানাগেছে, আজ বৃহস্পিবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িপোতা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শালিকা থেকে ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যাবসায়ী মোটরসাইকেল যোগে মেহেরপুরের দিকে আসছে। বিজিবি সদস্যরা শালিকা গ্রামের আজিমুদ্দিনের ইট ভাটার কাছে রাস্তার উপরে ব্যারিকেড দিয়ে একটি লাল পালসার ঢাকা মেট্রো ল- ১৫-৮২৩৮ মোটরসাইকেল সহ কুষ্টিয়া জেলার বারোখাদা গ্রামের কুদ্দুস সর্দারের ছেলে শামিম ও পালবাড়ি গ্রামের জামাল সর্দারের ছেলে ইকবালকে ভারতীয় ১’শ বোতল ফেন্সিডিল সহ আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। বুড়িপোতা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক মেহেরপুর নিউজ কে জানান, এদের আটকের জন্য এক মাস যাবত বিজিবির সাদা পোশাকের গোয়েন্দারা শালিকা গ্রামে কাজ করছিল। আটককৃতদের নামে বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্য আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হবে বলে তিনি জানান।