বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

November 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর: মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ গস্খাম হেরোইনসহ বোসপাড়ার মাদক ব্যবসায়ী পারভেজকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালের দিকে পুলিশ পারভেজকে তার বাড়ি থেকে আটক করে। জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এসআই দুলুর নেতৃত্বে পুলিশ মেহেরপুর শহরের বোসপাড়ায় জাহানের ছেলে পারভেজের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।