মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ আগষ্ট: মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে মেহেরপুর শহীদসামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত ১০ দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী ও বৃক্ষ মেলা শেষে স্টল মালিক ও নার্সারি মালিকদের মদ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, বিএটিবি’র সিনিয়ির ব্যবস্থাপক একে সাজ্জাদ আহমেদ তালুকদার। বক্তব্য রাখেন কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা শাহ মো: আকরামুল হক, ড. আখতারুজ্জামান, এনডিসি আমীনুল ইসলাম, পপি নার্সারির মালিক আব্দুস সাত্তার প্রমুখ। পরে শেষ্ঠ ষ্টল হিসেবে ১ম বিএটিবি, ২য় বন বিভাগ এবং ৩য় কৃষি বিভাগ ও শেষ্ঠ নার্সারি হিসেবে ১ম পপি নার্সারি, ২য় আমঝুপি নার্সারি ও ৩য় ভাইবোন নার্সারির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।