মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারী:
মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে মেহেরপুর আনসার ব্যারাকে ভিডিপি সদস্যদের ১২ দিন ব্যাপি গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষন শুরু হয়েছে। মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আতিকুর রহমান ওই প্রশিক্ষনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কোয়ার্টার মাষ্টার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।