বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১৫ পিস ইয়াবাসহ ভাব রানা গ্রেফতার

By মেহেরপুর নিউজ

September 23, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আশিকুজ্জামান রানা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর শহরের ৭ নং ওয়ার্ড মল্লিকপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  আশিকুজ্জামান রানা মেহেরপুর শহরের মল্লিক পাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহদারা খানের দিকনির্দেশনা এএসআই কহেতুর এর নেতৃত্বে এএসআই শাকিলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর শহরের মল্লিকপাড়া কবি নজরুল শিক্ষা মঞ্জিল এর সামনে আশিকুজ্জামান রানার বাড়ী থেকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি শাহদারা বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রানা তার বাড়ি থেকে মাদক পাচার করে। সে মতে বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি। বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।