বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১৫ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা আটক

By মেহেরপুর নিউজ

September 20, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে  মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল সহ জাহানারা বেগম নামের এক মহিলাকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশের সদস্যরা। আজ শুক্রবার বিকালের দিকে মেহেরপুর ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোভিপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের বাড়িতে অভিযান চালায়্ এ সময় ১৫ বোতল ফেনিসডিল সহ মোফাজ্জেলের স্ত্রী জাহানারাকে আটক করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে । এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।