বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১৬০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

August 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল সহ নারী মাদক ব্যবসায়ী আনিসা খাতুনকে আটক করেছে।শনিবার মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম থেকে আনিসা খাতুন কে আটক করা হয়।

আনিসা খানুন (৪০) মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা স্কুল পাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই অরুপ কুমার বসুর নেতৃত্বে, এস আই সঞ্জীব কুমার,এএসআই ইব্রাহিম বিশ্বাস,এএসআই মাহাবুব আলম, এএসআই আশরাফুল সহ সঙ্গীও ফোর্স দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালান। এসময় আনিসা খাতুন এর বাড়ি থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।