মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ মার্চ: ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের লক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যেগে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাহান আরা বানুর সভাপত্বিতে অনুষ্টিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড মিয়াজান আলী,অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার,গাংনী দুই আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন প্রমুখ। প্রস্তুতি মূলক সভায় আওয়ামীলীগ নেতৃবিন্দু সহ বিভিন্ন স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের প্রধানগণ, সরকারী কর্মকর্তা,সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।