বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১’শ ৮০ জন গ্রাম পুলিশের ৪ মাস বেতন-ভাতা বন্ধ

By মেহেরপুর নিউজ

June 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন: মেহেরপুর জেলার ১৮ টি ইউনিয়ন পরিষদের কর্মরত ১’শ ৮০ জন গ্রাম পুলিশ ৪ মাস যাবৎ বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়নের ৫০ জন, মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়নের ৪০ জন এবং গাংনী উপজেলার ৯ টি ইউনিয়নে ৯০ জন গ্রাম পুলিশ ৪ মাস যাবৎ বেতন-ভাতা না পাওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। মেহেরপুর জেলা গ্রাম পুলিশ সমিতির সভাপতি শান্তি বলেন, ৪ মাস বেতন-ভাতা না পাওয়ায় বর্তমান দুর্মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে চলা দূ:সহ হয়ে পড়েছে। তিনি অবিলম্বে বেতন-ভাতা পরিশোধ করার দাবি জানান।