রাজনীতি

মেহেরপুরে ১৮ দলীয় জোটের গায়েবানা জানাযা ও সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর: সারাদেশে পুলিশের নির্যাতনে নিহত বিএনপি ও জামায়াত শিবির কর্মীদের রুহের মাগফেরাত কামনায় মেহেরপুর জেলা ১৮ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর কমি্উনিটি হল সেন্টার প্রাঙ্গনে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ আরুন,জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলহাজ্ব সিদ্দিকুর রহমান,নায়েবে আমির সিরাজুল ইসলাম,জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,

জেলা বিজেপি’র আহবায়ক শেখ সাঈদ,জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ ১৮ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী গায়েবানা জানায়ায় অংশ নেয়।জানাযায় ইমামতি করেন সদর উপজেলা জামায়াত ইসলামির আমির মাওলানা রুহুল আমিন । এর আগে কমিউনিটি সেন্টারে এক সংক্ষিপ্তসমাবেশের আয়োজন করা হয়। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ। অন্যান্যদের মধ্রে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,সদর উপজেলা জামায়াত ইসলামির আমির মাওলানা রুহুল আমিন প্রমুখ।