রাজনীতি

মেহেরপুরে ১৮ দলীয় জোটের জনসভা সফল করতে গণসংযোগ ও মিছিল

By মেহেরপুর নিউজ

September 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ সেপ্টেম্বর: আগামী ২৬ সেপ্টেম্বর মেহেরপুরে ১৮ দলীয় জোটের জনসভা সফল করতে মেহেরপুর মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মিছিল করেছে বিএনপি। মেহেরপুর-০১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে কয়েকদিন ধরে ব্যাপক গণসংযোগ, মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোমরপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন দেশ ও মানুষ বাঁচাতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ২৬ সেপ্টেম্বর সমাবেশ সফল করতে সকলকে আহবান জানান।