রাজনীতি

মেহেরপুরে ১৮ দলীয় জোটের ২য় দিনের হরতাল চলছে

By মেহেরপুর নিউজ

May 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে : হেফাজতে ইসলামের ওপর হামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা ২য় দিনের হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় চলছে ।

বুধবার সকাল ছ’টায় শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা ছ’টা পর্যন্ত একটানা চলার পর ১২ ঘণ্টা বিরতি দিয়ে আবার আজ  বৃহস্পতিবার সকাল ছ’টা  থেকে শুর হয়ে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে।

এদিকে হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো ছাড়েনি। তবে রিকসা, ভ্যান, ইজিবাইক, নছিমন ,করিমন সহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত হরতালের কারণে শহরে কোন মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর কোন সংবাদ পাওয়া যায়নি।হরতালের ১ম দিনে মেহেরপুর শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,হরতালে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

উল্রেখ্য, হেফাজতে ইসলামের ওপর হামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে সোমবার রাতে এ হরতাল ডাকে ১৮ দল। এ হরতালে সমর্থন দেয় হেফাজতে ইসলাম