মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর:
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের ৩য় দিন মেহেরপুর জেলার তিন উপজেলায় চলছে। এদিকে,হরতালের কারনে ছেড়ে যায়নি দুরপাল্লা বা অভ্যন্তরিন রুটের কোনো যানবাহন। ছেড়ে যায়নি কাঁচা মাল বাহি পরিবহনও। তবে শহরে রিক্সা ভ্যান ও ব্যাক্তিগত যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। চলছে ইঞ্জিনচলিত নছিমন আলগামন ইত্যাদি যানবাহন।এছাড়া শহরে উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিয়ে আংশিক দোকান পাঠ খোলা রয়েছে বলে জানা গেছে।
অপরদিকে, হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে আ্ইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। শহরসহ জেলার বিশেষ বিশেষ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য,নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয জোট সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ৬০ ঘন্টা হরতালের ঘোষনা দেয়।