বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১৯৯৩-৯৪ ব্যাচের প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 28, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩-৯৪ ব্যাচের উদ্যোগে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।

সাদা দল ও নীলদল মধ্যে অনুষ্ঠিত খেলায় নীল দল জয়লাভ করে। খেলায় নীল দল ৮ উইকেটে সাদা দলকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাদাদল ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে নীলদল ১০ ওভার ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ সালের ছাত্ররা অংশগ্রহণ করে। এর আগে খেলোয়াড়দের মাঝে জার্সি প্রদান করা হয়।