বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১ লক্ষ ১৩ হাজার ৫’শ ৯জন শিশুকে ভিটামিন “এ” এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যে দিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মার্চ:

সারাদেশের ন্যায়  মেহেরপুর জেলার ৩ উপজেলা ও ২টি পৌরসভায়  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন ডা. আব্দুস শহীদ সেখানে উপস্থিত ছিলেন। সকাল ৮টায় শুরু হয়ে এ কর্মসূচী  বিকাল ৪টা পর্যন্ত চলে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আজকের ক্যাম্পেইনে জেলায় ১ লক্ষ ১৩ হাজার ৫’শ ৯ জন শিশুকে বয়সভেদে ভিটামিন “এ” ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে।  ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২’শ ২০ জন শিশুকে ১ হাজার আই ইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ১’শ ৫ জন শিশুকে ২ হাজার আই ইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল এবং ২৪ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৬ হাজার ১’শ ৮৪ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। ৪’শ ৯০টি কেন্দ্রে ১ হাজার ৫’শ স্বেচ্ছাসেবক ১লক্ষ ১৩ হাজার ৫’শ ৯জন শিশুকে ক্যাপসুল ও কৃমিণাশক ট্যাবলেট খাওয়ানোর কাজ শেষ হয়েছে ।