মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার তেতোঘড়িয়া এবং ইসলামপুরে ২জন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনাই আক্রান্ত হয়ে এবং একজন অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত বীরমুক্তিযোদ্ধা হলেন মেহেরপুর সদর উপজেলার তেতোঘড়িয়া গ্রামের আব্দুল মান্নান ইসলামপুর গ্রামের রফিজ উদ্দিন। আব্দুল মান্নান করোনাই আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং রফিজ উদ্দিন নিজ বাড়ীতে দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ২ জুলাই মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন ।
শনিবার ভোরের দিকে তার মৃত্যু হয় বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের দুই স্ত্রী, এক ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের ইসলাম পুর গ্রামের খোকা সরদারের ছেলে রফিজ উদ্দিন দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন। রফিজ উদ্দিনের স্ত্রী ৪ ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে।