টপ নিউজ

মেহেরপুরে ২টি ছাগলের জন্য এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা

By মেহেরপুর নিউজ

October 31, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মাঠ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে বগোয়ান গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সবিতা খাতুন বুধবার বিকেলের দিকে মাঠে ছাগল চরাতে যায়। সন্ধ্যার আগে সবিতা মাঠের থেকে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজনের সন্দেহ হয় এবং রাতে অনেক খোঁজাখুজির পর আনন্দবাস গ্রামের মাঠ থেকে লাশ উদ্ধার করে।

নিহত সবিতার বড় ছেলে জানান, তার মা ১১টি ছাগল নিয়ে মাঠে চলে যায় কিন্তু  সন্ধ্যার আগে ৯টি ছাগল বাড়িতে ফিরে আসলো তার মা বাড়িতে ফিরে আসেনি। পরে রাতে খোঁজাখুঁজির পর মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়।

এ থেকে ধারণা করছে কোন ছিনতাই কারী ২টি ছাগল ছিনতাই করে নিয়ে য়ায এবং সবিতাকে শ্বাসরোধ করে হত্যা করা লাশ ফেলে রেখে য়ায়। বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।