রাজনীতি

মেহেরপুরে ২য় দফায় হামলা ।। ভাংচুর ও অগ্নি সংযোগ ।। আহত ১০

By মেহেরপুর নিউজ

November 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে আওয়ামীলীগ নেতা ইস্রাফিলের নেতৃত্বে আওয়ামীলীগ কর্মীদের হামলায় মহিলাসহ ১০ বিএনপি কর্মী আহত ,দোকানপাট ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে ২য় দফায় এ হামলা চালানো হয়। জানা গেছে,আজ সকালে স্থানীয় আওয়ামীলীগ নেতা ইস্রাফিলের নেতৃত্বে আওয়ামীলীগের শতাধীক কর্মী দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মহাম্মদ আলীর ছেলে বিএনপি নেতা আনারুলের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করাসহ বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি কোপে আনারুল(৫৫),তার ছেলে সাদ্দাম(২৮),শাশুড়ি সাহেলা বেগম(৮০),জামিলের ছেলে হাসান মন্ডল(৫৮),হাবিল উদ্দিনের ছেলে আমজাদ(৩৮),ইয়ার আলীর ছেলে আসাদুল (৩৫),সমজান আলীর ছেলে সামসুল (৩৮)সহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে ৭ জনকে ভর্তি করা হয়। আহতদের মধ্যে হাসান ও আনারুলের অবস্থা আশংকাজন বলে জানান চিকিৎসক। এদিকে ২য় দফা হামলা চালানোর ফলে পিরোজপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন আহতদের দেখতে মেহেরপুর জেনারেল হাসপাতালে যান।

উল্লেখ্য,বিরোধদিলের অবরোধ চলাকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে শিবিরকর্মীরা স্থানীয় আওযামীলীগের এক নেতার একটি প্রি ক্যাডেট ভাংচুরের চেষ্টা করে। ওই ঘটনার জের ধরে গত শুক্রবার বিকালে আওয়ামলিীগ কর্মীরা দেশি বিভিন্ন ধরনের অস্ত্রসাজে সজ্জিত হয়ে বিএনপি ও শিবির নেতাকর্মীদের খুজতে থাকে। এক পর্যায়ে তারা কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এ সময় আওয়ামীলীগ কর্মীরা দয়ালের ছেলে ইউনুসকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে এ ঘটনার পরপরই বিএনপি কর্মীরা রহিদুলের ছেলে আলমগীর বাড়ি ফেরার সময় তার উপর হামলা চালায়। এত সে মারাত্মক জখম হয়। পরে আলমগীরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।