অন্যান্য

মেহেরপুরে ২য় শ্রেণীর ছাত্রীকে শারিরিক নির্যাতন ।। অভিযুক্ত বখাটে আটক

By মেহেরপুর নিউজ

March 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৮ মার্চ: মেহেরপুরে ২য় শ্রেনীর এক ছাত্রীকে শারিরিক নির্যাতনের অভিযোগে বকুল  নামের এক বখাটেকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটক বকুল মেহেরপুর ষ্টেডিয়াম পাড়ার জাফর উদ্দিনের ছেলে এবং মেহেরপুর ষ্টেডিয়াম মোডের পান ব্যবসায়ী। শুক্রবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ষ্টেডিয়াম মোডের নিজ দোকান থেকে বকুলকে আটক করে সদর থানায় নেয়া হয়। জানা গেছে, বৃহস্পতিবার পান ব্যাবসায়ী বকুল ২য় শ্রেণীর এক ছাত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। এতে মেয়েটি তার প্রস্তাবে সাড়া  না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে শারিরক ভাবে নির্যাতন করে।এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুলসহ এলাকাবাসী বসে মিমাংসা করার চেষ্টা করে ব্যার্থ হয়। পরে আজ শুক্রবার সকালে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করলে সদর থান পুলিশের একটি টিম ষ্টেডিয়াম মোড়ের বকুলের দোকানে অভিযান চালিয়ে অভিযুক্ত বকুলকে আটক করে।