বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ২০১০ সালের এসএসসি ব্যাচের ইফতার

By মেহেরপুর নিউজ

June 24, 2017

মেহেরপুর নিউজ, ২৪ জুন: মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ২০১০ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে মেহেরপুর সরকারী শিশু পরিবারের নিবাসী ও প্রতিবন্ধীদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।

শনিবার সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে মাসুম জামান, অনল, মোহাইমিনুর রহমান আবির, মিজানুর রহমান নাহিদ, সিজার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।