মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মে: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রাম থেকে ২০ পুরিয়া হেরোইন সহ শরিফুল(২৫) নামের এক মাদক বিক্রেতা কে আটক করেছে ডিবি পুলিশ। জানাগেছে, মঙ্গলবার দুপুরে কুতুবপুর গ্রামের ফকির আলীর ছেলে শরিফুল ইসলাম কে ২০ পুড়িয়া হিরোইন সহ মেহেরপুর ডিবি পুলিশ আটক করে।
ডিবির এস আই কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে ডিবির একটি টিম কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে হেরোইন বেচাকেনার সময় শরিফুলের বসত বাড়ি থেকে তাকে হাতে নাতে আটক করা হয়।
মেহেরপুর সদর থানায় শরিফুলের নামে মাদক দ্রব আইনে একটি মামলা হয়েছে ।