বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ২১ দিনব্যাপী অ্যাটলেটিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

By Meherpur News

May 29, 2025

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ২১ দিনব্যাপী অনূর্ধ্ব ১৫ ফুটবল ও অনূর্ধ্ব ১৪ অ্যাটলেটিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা ফুটবল কোচ আব্দুল মালেক, প্রশিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল মাবুদ, আব্দুল কুদ্দুস সাথী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।