মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আলোকে মেহেরপুরে জেলা বিএনপির উদ্যেগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে “গনতন্ত্র হত্যা দিবস”পালিত হয়েছে। শনিবার মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেলা মৎস্যজীবি দলের সভাপতি শ্রী গুরুদাস হালদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ প্রমুখ। মাসুদ অরুন বলেন, দেশে আজ এক ব্যক্তি’র শাসন চলছে। অব্যাহত সংগ্রাম ছাড়া গনতন্ত্র ও জনগণের অধিকারকে বন্দিদশা থেকে মুক্ত করা যাবে না। তিনি আরও বলেন গনতন্ত্র রক্ষার স্বার্থেই চাই তত্বাবধায়কসরকার।