বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ২৫টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

By মেহেরপুর নিউজ

November 14, 2023

মেহেরপুর নিউজ:

২০২৩-২৪ অর্থবছর মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুরে জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন  ২৫ টি প্রকল্প ঘর নির্মাণ কাজসহ দেশব্যাপী অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

মঙ্গলবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সমস্ত কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুরে জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপনপূর্বক ২৫ টি প্রকল্প ঘর নির্মাণ কাজসহ দেশব্যাপী অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহসান রুমন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা.জমির মোঃ হাসিবুস সাত্তার, জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,বুড়িপতি ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।