বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ২৫০ জন দুস্থ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জানুয়ারী: প্রতিবন্ধিদের অধিকার রক্ষায় গন সচেতনতা সৃষ্টি করা এবং তাদের দক্ষ মানব সম্পদে রুপান্তর করার লক্ষে মেহেরপুরে ২৫০ জন দুস্থ প্রতিবন্ধীকে শীত বস্ত্র বিতরন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠন পি.ডি.এফ এবং মেহেরপুরের সংগঠন শহীদ মুক্তিযোদ্ধা মক্কর স্মৃতি পাঠাগার।

শনিবার সকালে কার্ড অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে এলাকার দুস্থ প্রতিবন্ধীদের মাঝে নতুন সোয়েটার বিতরন করা হয়। পাঠাগারের পরিচালক বেন ইয়ামিন মুক্ত’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক রফিক-উল আলম। বিশেষ অতিথি ছিলেন পিডিএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ।

উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আল আমিন হোসেন, পাঠাগারের উপদেষ্টা পরিষদেরে সদস্য ওয়াজেদুল হক জেদু, ইকবাল হুসাইন, রাহিনুজ্জামান পোলেন, সাইফুর রহমান সুমন, জিয়া, রিপন সহ পাঠাগার ও পি.ডি.এফ সংগঠন এর সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন পাঠাগারের সদস্য সচিব হামিদুর রহমান কাজল।