বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠান

By Meherpur News

April 13, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর টিটিসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ ড. শামীম হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এর আগে মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।