মেহেরপুর নিউজ:মেহেরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম, টিটিসি’র অধ্যক্ষ ড. শামীম হোসেন, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কাওসার আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, এনএসআই’র সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, পিটিআই সুপার ফরিদা পারভীন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আফরোজা খাতুন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জাসাসের আহ্বায়ক বাকা বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।