মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩মে: বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানের ২ দফা দাবী বাস্তবায়নের লক্ষে মানববন্ধন ও স্মারকলীপী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা আইডিইবি’র সভাপতি এস,এম,রাকিবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।এসময় কমিটির সাধারন সম্পাদক আব্দুল গনি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। । মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলীপী প্রদান করা হয়।