বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ২ বীর মুক্তিযোদ্ধা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

By মেহেরপুর নিউজ

July 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও ইসলামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাফিজ উদ্দিনকে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার সকালের দিকে আব্দুল মান্নানকে এবং দুপুরের দিকে রাফিজউদ্দিন কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সকালের দিকে তেরোঘরিয়া আশ্রয়ন প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এর মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্প মালা অর্পণ করা হয়।

এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে সেখানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এদিকে দুপুরের দিকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রাফিজ উদ্দিনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় সেখানে বিহ্বগলে করুন সুর বেজে ওঠে। পরে ইসলামপুর কবরস্থানে তসকে দাফন করা হয়।