বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ২ সহকারী কমিশনার নিয়োগ

By Meherpur News

July 07, 2019

মেহেরপুর নিউজ, ৭ জুলাই : মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় ২ জন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দেওয়া হয়েছে। মোঃ মাইন উদ্দীনকে মেহেরপুর সদর এবং সুখময় সরকারকে গাংনীতে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার সকালে তারা স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন। পরে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সদর উপজেলা মাইন উদ্দীন ৩৪ তম বিসিএস ব্যাচের সদস্য এর আগে তিনি ময়মসিংহে সহকারী কমিশনার এবং সুখময় সরকার ৩৩ তম ব্যাচের সদস্য তিনি টাঙ্গাইলে কর্মরত ছিলেন।