মেহেরপুর নিউজ,৩০ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে।
বুধবার সন্ধ্যায় মেহেরপুর সামসুজ্জোহা পার্কে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা শেষ হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিদের পরিবেশণায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি জেলা প্রশাসক শফিকুল ইসলাম তাঁর পত্মী অ্যাড. লতিফা খানম চৌধুরী, এনডিসি মোহাম্মদ নুর এ আলম, সহকারী কমিশনার ফাতেমাতুজ জোহরা, জুবায়ের হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা আশকার আলী, প্রভাষক নুরুল আহমেদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেণ।