মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাৎসরিক ৬০ ঘণ্টা ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস প্রমুখ। প্রশিক্ষণে মেহেরপুর জেলা প্রশাসনে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী রা অংশ গ্রহণ করেন।