মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর: একতরফা নির্বাচনের তফশিল ঘোষনা,সরকারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩য় দফার ৭২ ঘন্টা অবরোধের ৫ম দিনের শুরুতে মেহেরপুরের ২টি স্থানে অবরোধ চলছে। সড়কে কাঠ ফেলে,আগুন জ্বালিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। এসময় তারা কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। আজ বুধবার ভোর থেকে মেহেরপুর -কাথুলী সড়কের কায়েমকাঁটা মোড়, মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় সড়ক অবরোধ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটর নেতাকর্মীরা। রাজনগর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় জামায়াতের খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিনের নেতৃত্বে সড়কে গাছের ডালপালা ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এ সময় তারা সেখানে বিক্ষোভ করে। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,জামায়াত নেতা আব্দুল জব্বার, শিবিরের সদর উপজেলা পূর্ব সভাপতি আব্দুর রহিম,জামায়াত নেতা মহাসিন আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। অবরোধ চলাকালে মহিলা জামায়াতের একটি দলও সেখানে লাঠি মিছিল করে। এসময় বক্তব্য রাখেন,জামায়াতের খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিন। উল্লেখ্য,বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা প্রতিটি আন্দোলনই ১ম থেকে পালন করে আসছে এখানকার নেতাকর্মীরা
কায়েম কাঁটা মোড়: মেহেরপুর -কাথুলী সড়কের কায়েম কাঁটা মোড় এলাকায় জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: সাইফুল ইসলামের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় অবরোকারীরা কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায়। এসময় জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা রাইহানুল কবির,জামায়াত নেতা গোলাম রসুল প্রমূখ উপস্থিত ছিলেন।পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: সাইফুল ইসলাম,জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম। এদিকে,অবরোধের কারনে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি দুরপাল্লা বা অভ্যান্তরিন রুটের কোনো যানবাহন।বন্ধ রয়েছে পন্যবাহী ট্রাক গুলোও। এছাড়া যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।