মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ এপ্রিল: মেহেরপুরের সদর উপজেলার শালিকা মাঠ পাড়া থেকে ৩০ বোতল ফেন্সিডিল সহ মিঠু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,আটক মিঠু এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। ডিবি পুলিশ জানায়,রোববার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশ সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামে অভিযান চালায়। ডিবি পুলিশ সীমান্ত পেরিয়ে ফেন্সিডিল বহন করে নিয়ে আসার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ডিবি পুলিশের দল ৩০ বোতল ফেন্সিডিল সহ শালিকা গ্রামের জাহাঙ্গীরের ছেলে মাদক ব্যবসায়ী মিঠু কে আটক করে।