অন্যান্য

মেহেরপুরে ৩৯তম জাতীয় সমবায় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

November 07, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর:

৩৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে সমবায় অফিস প্রাঙ্গনে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিন ব্যাপি অনুষ্ঠানের সূচনা করা হয়। মেহেরপুর ইউ,সি,সি,এ লিঃ এর সভাপতি আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্টারের সভাপতিত্বে  অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা বেগম নূর-ই-জান্নাত। “সমবায়ই শক্তি” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, সমবায় ব্যাংকের সভাপতি নূরুল ইসলাম, দাউদ হোসেন, আক্কাস আলী, মোখলেছুর রহমান, সহকারি পরিদর্শক জাহাঙ্গীর আলম, মাহাবুবুল হক প্রমুখ। এর আগে সকালে ৩৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। সংসদ সদস্য জয়নাল আবেদীনের নেতৃত্বে র‌্যালিটি শহরের শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। পরে সমবায় সমিতি সমবায়ই কাজে বিশেষ অবদান রাখায় মোট ১৭ জনকে পুরস্কার প্রদান করা হয়। একই দিন মুজিবনগরে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা হলরুমে প্রেরনা বহুমুখী সমবায় সমিতির সভাপতি উেপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দুর সভাপতিত্বে আলোচণা সভায় প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা  নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান গুলনাহার বেগম, উপজেলা কৃষি অফিসার অমল চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  মাকসুরা জান্নাত, উপজেলা  সহকারি আব্দুর রশিদ, সমাজ সেবা অফিসার ফকিরুল ইসলাম। এর আগে সেখানে একটি র‌্যালি বের করা হয়।