বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৩ দিনব্যাপী নজরুল সম্মেলনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 19, 2019

মেহেরপুর নিউজ, ১৯ মার্চ : বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুর ৩ দিনব্যাপী নজরুল সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে ৩ দিনব্যাপী নজরুল সম্মেলনের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোঃ গনি বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূখ্য আলোচক হিসাবে আলোচনা করেন কবি নজরুল ইনস্টিটিউট নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম সোলায়মান আলী, উপাধাক্ষ্য মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউট এর সচিব আঃ রহিম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। এর আগে নজরুল সম্মেলন উপলক্ষে সকালে নজরুল র‌্যালীর আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গরি নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসক চত্বর থেকে শুরু করে বাদ্দ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।

পরে বিকালে নজরুল জীবন পরিক্রমা শীর্ষক তথ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়।