বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৩ দিনের সরকারি সফরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

December 24, 2019

মেহেরপুর নিউজ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা এবং মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন ৩ দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন ।

৩ দিনের এই সফর কালে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারী অনুষ্ঠানে অংশ নেবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সফরসুচীর মধ্যে রয়েছে আগামী বুধবার বেলা ৩ টায় ঢাকা বেইলি রোডস্থ সরকারী বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। যশোর থেকে সড়ক পথে ঝিনেদাহ হয়ে মেহেরপুর নিজ বাসভবনে রাত ৮ টা ২০ মিনিটে পৌছাবেন।

পরের দিন বৃহস্পতিবার  সকাল ১০: ৩০ মিনিটে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান।

ঐ দিন বিকাল ৩ টায় বল্লভপুর চার্চ অব বাংলাদেশ মিশন প্রাঙ্গনে বড় দিন উপলক্ষ্যে আয়োজিত আনান্দ মেলায় প্রধান অতিথি হিসাবে যোগদান।

এরপর বিকাল ৪ টায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান।

আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে মেহেরপুরের বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন এবং বিকাল ৩ টায় যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।